Search This Blog
পাপ কর (ক্ষতিকর দ্রব্যসামগ্রীর উপর যে কর/Tax আরোপ করা হয়)
এবার নিশ্চিত যে আমি কোন পাপ করি নাই। কিভাবে বুঝলাম, কারন আমার কোন ব্যাংক একাউন্ট নাই, তার মানে ব্যাংকে টাকাও নাই। স্বভাবতই আমাকে আবগারি শুল্ক দিতে হবে না। ব্যাংকে টাকা রাখলেই পাপ হবে এবং এই পাপের সাজা আবগারি শুল্ক।
কোন কাজ বা উৎপাদন দ্বারা সমাজের ক্ষতি হলে সরকার গ্রাহকদের উক্ত পন্য ক্রয়ে নিরুৎসাহি করার জন্য আবগারি শুল্ক আরোপ করে। ‘চঞ্চল টাকা অঞ্চলে (আঁচলে) রেখো না’ মানে আপনার টাকা ব্যাংকে রাখলে অন্যের কাজে আসবে, এতে অর্থমন্ত্রী ক্ষতির কি দেখলেন যে আবগারি শুল্ক দিয়ে বসলেন!

ইফতারের পর পাবলিক প্লেসে যাবেন না কেন?
ইফতারের পর ধুমপায়ী ব্যাক্তিরা ধুমপান করার জন্য পাগল হয়ে যান। যেখানেই সুযোগ পান সেখানের পরিবেশকে ধুমায়ীত করতে থাকেন। আর ধুমায়ীত করার জন্য পাবলিক প্লেস হল জনপ্রিয় স্থান। যেখানে ধুমপানের জন্য সাজা ও জরিমানা থাকলেও যারা এর দায়িত্বে থাকেন তারাও ধুমায়ীত করার মত মহৎ(!) কাজে লেগে যান।
তাই অধুমপায়ীরা সাবধানে থাকবেন, আলচ্য স্থান এড়িয়ে চলবেন।
মোটর সাইকেল
হাইস্পিডে মটরসাইকেল চালালে সবাই আপনার দিকে তাকিয়ে থাকে একটি দুর্ঘটনার সাক্ষি হয়ে থাকার জন্য, আপনাকে তারা হিরো ভাবে না। ভাবে বোকাটা হাসপাতালের মর্গে যাবার জন্য কতটা পাগল হয়ে গেছে।
পেনড্রাইভ বিড়ম্বনা
কম দামি পেনড্রাইভ কিনতে গিয়ে মোটামুটি ভালো দামের একটা পেনড্রাইভ কিনে আনলাম। দেখতে সুন্দর তাই যত্নে রাখতাম। কিন্তু তা হারিয়ে গেল, ফিরেও পেলাম।
প্রথমবার হারালো কলিগের বাসায়; তার পিসিতে প্লাগইন করে চলে আসছিলাম। কলিগ জানেও না তার পিসিতে আমার পেনড্রাইভ। পরের দিন তার বাসায় গিয়ে দেখি তা বহাল তবিয়েতে সেখানেই আছে।
দ্বিতীয় বার আরেক কলিগের বাসায় ফেলে আসলাম। সে ফোনে জানালো এবং অফিসে এসে দিয়ে দিলো।
এবার পেনড্রাইভে দড়ি লাগালাম, মানে চাবির সাথে এ্যড করলাম। সেদিনই চাবি সহ পেনড্রাইভ অফিসে রেখে আগেই চলে আসছিলাম; পরে বস ফোন করে জানালো তার কাছে চাবি ও পেনড্রাইভ। সে দিন বৃহস্পতিবার, চাবি হাতে পেলাম রবিবার।
এরপর বহুদিন চাবি হারায়নি.....
সেদিন অফিসের একটা পেনড্রাইভও খুজে পাওয়া যাচ্ছিল না, চাবি থেকে পেনড্রাইভ খুলে স্যারকে দিলাম। আপাতত কাজে লাগান। সেটাই কাল হল আমার জন্য। চাবি দিলাম মঙ্গলবার, বৃহস্পতিবার স্যার ছুটিতে থাকার কারনে আমার ধন পরহস্তে থাকলো। রবিবার স্যার আসলেও পেনড্রাইভ আনতে ভুলে গেছেন তিনি। মঙ্গলবার দেখা করে জানতে পারলাম সোমবার তিনি ট্রেনে কিছু কাগজপত্র সহ আমার পেনড্রাইভ হারিয়ে ফেলেছেন। স্যাড,, কার কাছে আছে কে জানে।
নতুন পেনড্রাইভ খুজতেছি দামে মিলছেনা, কমদামী পেনড্রাইভ খুজলাম পেলাম কিন্তু বাজেটের উপর। ভাবলাম পরে কিনে নিব। আজ স্যার বলছে,” শাহাদাত তোমার পেনড্রাভ পাওয়া গেছে, ভদ্রলোক সময় পাননি তাই কল দিতে দেরি করেছেন।”

নেতৃত্ব
একজন আমজনতার থেকে উঠে আসতে পারলে তাকে মহাসাগরে পরতে হয়। তার চেয়ে ক্ষমতাধররা তাকে কিনে নেবার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে থাকে। নব্য নেতা দেশের চিন্তা বাদ দিয়ে বর্তমান বিপদ নিয়ে ভাবতে থাকে। ভালো মন্দ সে সবই বোঝে, কিন্তু স্রোতের প্রতিকূলে কয়েকজন মাত্র চলতে পারে।
Subscribe to:
Posts (Atom)
-
মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর সঠিকতা যাচাই করা যায়। আপনার মোবাইলের মেসেজ আপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য DL <sp...
-
খুবই সহজ এবং নির্ভেজাল! একটা কাজ এটা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, এর জন্য ১. প্রথমেই BRTA অফ...
-
শর্ট হ্যান্ড এর পরিচিতি এবং এর সহজ শিক্ষন পদ্ধতি বিস্তারিক জানতে নিচের লিংকে দেখুন শর্টহ্যান্ড পরিচিতি এবং Practices Video Link ...