Search This Blog

Birth Certificate Watermark PNG BD জন্মনিবন্ধনের জলছাপ

যে কোন কিছুর জলছাপ তৈরী করার জন্য সেটি মাইক্রোসফট ওয়ার্ডের ওটারমার্ক অপশন ব্যবহার করে তৈরী করা যায়। তবে কোন কাস্টমাইজ বা নিজের ইচ্ছা অনুযায়ী কোন সেপ ব্যবহার করতে ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। তবে ওয়ার্ডের সেপ অপশন ব্যবহার করে কিছু বলতে অনেক ডিজান করা গেলেও ইলাস্ট্রেটর ব্যবহার করে যে কোন সেপ বা লোগোর ডিজাইন করতে পারবেন। এবং তা মাইক্রোসফট ওয়ার্ডের ওটারমার্ক ব্যবহার না করে শুধু অপসিসিট কমিয়ে শুধু ইনসাট ফটো ব্যবহার করে সেটি ব্যবহার করতে পারবেন। মোট কথা ইচ্ছামত কাজ করতে আপনাকে কিছু কিছু সফটওয়ারের ব্যবহার জানতেই হবে। আর সমস্যা হলে জাস্ট কমেন্ট করুন আমি সমাধানের চেষ্টা করব।

PNG ফরমেটের ছবি এবং ব্যাকগ্রাউন্ড রিমোভ করা তাই অনেক পিসিতে পুরো কালো দেখাতে পারে। তাই পিকাসা ফটো ভিউয়ার ব্যবহার করে দেখুন।

কিভাবে তৈরী করেছি তার ধারণা ইউটিউব থেকে পাবেন।








পরিক্ষার হলের সিট খুজুন সহজেই এবং স্মার্ট ভাবে

যে কোন পরিক্ষার হলে সীট খুজতে বিগিনাররা মাঝে মাঝে দেখি শিক্ষাজীবনের শেষের দিকের ছাত্ররাও সিট খুজতে খুজতে হয়রান হয়ে যায়। যদি পরিক্ষার হল হয় অজানা তাহলে অনেকের অবস্থা খুবই নাজুক হয়। তাহলে সিট খোজার সহজ উপায় কি, সহজ এবং স্মার্ট উপায় নিচেই দেখুন।
১. সীট খুজবেন তার জন্য প্রথমেই দেখুন আপনার রোল নাম্বার কত। সাধারণত রোল নাম্বারের উপর বেজ করে সীটপ্লান করা হয়, অনেক জায়গায় রেজিষ্ট্রেশন নাম্বারেও করা হতে পারে।
২. তো যদি রোল নাম্বারের উপর বেজ করে সীটপ্লান হয় তবে সেটি ভালো করে বুঝে নিন, পরে হলের গেটের সামনে রাখা সীটপ্লানের সারাংশ খুজুন। সেখানে বিভিন্ন রেঞ্জের রোল নং সাজানো আছে। সেগুলো গ্রুপ বাই গ্রুপ করা এবং সে গ্রুপের সাথে রুম নাম্বার দেয়া। কিছু রুম নাম্বার একটি গ্রুপে করে একটি দালানের নাম বা নাম্বার দেখা আছে।
৩. যে গ্রুপের সাথে আপনার রোল নাম্বার মিলে যায় সেখানে একটি রুম নাম্বার দেয়া থাকবে এবং তার পাশের কলামে থাকবে রুমটি কোন দালানে আছে।
৪. দালানটি খুজে বের করুন। দালান বেশি হলে কারো সাহায্য নিন।
৪. আপনার রুম নাম্বার যদি ৩০০৩ হয় বুঝে নিবেন তিন তলায় আপনার রুমটি। তবে কনফিউশান মনে হলে বিল্ডিং এ ঢোকার আগেই নিশ্চিত হন কয় তলায় আপনার কাংখিত রুমটি।
৫. ব্যাস রুম পেলেই সিট খোজা শুরু করবেন না, সিটটা কততম বেঞ্চের পিছনে তা আপনি রুমে ঢোকার আগেই গেটের সাথে লাগানো লিস্টে দেখুন।
৬. লিস্টের আপনার রোল থাকবেই যদি আপনি সকল প্রসেস ঠিকমত করে আসেন।
৭. আপনার রোল যদি প্রথমেই থাকে তবে আপনার সিট সামনের দিকে। তবে একান্ত শিওর হয়ে রুমে ঢুকুন দেখুন আপনার রোলটি কোন কলামে।
৮. বাম কলামে হলে দেয়ালের লিস্টটি মনে মনে কপি করে সবার সামনের সিট সামনের টাকে মনে করুন এভাবে সব গুলো বসে যাবে।
৯. এরপর আপনার সিটটি কোন নাম্বারের পর সেটিতে গিয়ে টুপ করে বসুন। অনেক সময় বেঞ্চে নাম্বারও থাকতে পারে দেখবেন মিলে গেছে সব।

নাম সংশোধনে নমুনা নোটারী


বরাবর বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, ঢাকা।
নাম পরিবর্তনের হলফনামা
১। আমি (পিতা/ মাতা/অভিবাবকের সঠিক নাম) আমার সন্তানের নাম (সঠিক নাম) তার জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স ও মাস্টার্স এর সকল প্রবেশ পত্র, নম্বর পত্র, রেজিস্ট্রেশন কার্ড ও সনদে আমার নাম, আমার সন্তানের নাম ও আমার স্ত্রীর নাম ভুল রয়েছে।
আমার সন্তানের জে.এস.সি এর বোর্ড ঢাকা, যাহার রোল নং 999999, রেজিস্ট্রেশন নং 888888, এস.এস.সি এর বোর্ড চট্রগ্রাম যাহার রোল নং 777777, রেজি নং 666666, এইচ.এস.সি এর বোর্ড রাজশাহী যাহার রোল নং 55555, রেজিস্ট্রেশন নং 444444 ......

২। তার সার্টিফিকেট সহ সকল সনদে আমার নাম (ভুল নাম ইংরেজিতে) এর পরিবর্তে হবে (বাংলা ও ইংরেজিতে সঠিক বানানে পিতার নাম), স্ত্রীর নাম (মাতার ভুল নাম ইংরেজিতে) এর স্থলে হবে (বাংলা ও ইংরেজিতে সঠিক বানানে মাতার নাম) এবং ছেলে নাম (ছেলের ভুল নাম ইংরেজিতে) এর পরিবর্তে হবে (ছেলের সঠিক নাম বাংলায় এবং ইংরেজিতে) হবে

৩। যেহেতু আমার নাম, আমার ছেলের নাম ও তার মাতার নাম ভুলবশতঃ লেখা হয়েছে। তাই অত্র ভুলনাম কর্তন করে সর্বক্ষেত্রে সঠিক নাম লেখার জন্য অত্র হলফনামার মাধ্যমে সংশোধন করিলাম।

উপরোক্ত যাবতীয় বিবরণ পড়িয়া মর্ম অবগত হইয়া সেচ্ছায় স্ব-জ্ঞানে অত্র হলফনামায় স্বাক্ষর প্রদান করিলাম।

পিতা/মাতা/অভিবাবকের স্বাক্ষর
হলফকারী

হলফকারী পরিতি আমার সম্মুখে স্বাক্ষর প্রদান করিয়াছে। আমি তাহাকে সনাক্ত করিলাম।
আইনজীবির স্বাক্ষর ও সীল



100 টাকার দুটি স্টাম্পে লিখতে হবে

জলাশয় ভরায়

জ্বী জনাবদের দেশে জনাবরা নিজেদের উন্নয়নের জন্য গাছকে জঙ্গল মনে করে কেটে ফেললো এবং শহর স্থাপন করলো। কিছুদিন বাদে পরিবেশ বিপর্যয় হলে তারা আরো জঙ্গল পরিস্কার করে ধর্ম পালনে মন দিলো শুধু কি তাই তারা পানির সমস্যা সমাধানের জন্য পুকুর নদী ভরট করে শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান স্থাপন করলো এবং সৃষ্টিকর্তা যেন অসন্তুষ্ট না হন তার জন্য জলাশয় ভরাট করে প্রার্থনালয় স্থাপন করল।
এর পর..
সৃষ্টিকর্তা সৃষ্টিদের আহ্বান শুনে তাদের উষ্ণ আবহাওয়াকে শীতল করার জন্য রহমতের বর্ষণ করলো। কিন্তু তারা তা ধরে রাখার জায়গা না রাখার কারনে তা অভিশাপ রুপে দেখা দিল। কিন্তু প্রার্থনাকারীরা বুঝতেই পারলো না তারা কি ভুল করেছে।।

জলাশয় ভরায়

জ্বী জনাবদের দেশে জনাবরা নিজেদের উন্নয়নের জন্য গাছকে জঙ্গল মনে করে কেটে ফেললো এবং শহর স্থাপন করলো। কিছুদিন বাদে পরিবেশ বিপর্যয় হলে তারা আরো জঙ্গল পরিস্কার করে ধর্ম পালনে মন দিলো শুধু কি তাই তারা পানির সমস্যা সমাধানের জন্য পুকুর নদী ভরট করে শিক্ষা বিস্তারের প্রতিষ্ঠান স্থাপন করলো এবং সৃষ্টিকর্তা যেন অসন্তুষ্ট না হন তার জন্য জলাশয় ভরাট করে প্রার্থনালয় স্থাপন করল।
এর পর..
সৃষ্টিকর্তা সৃষ্টিদের আহ্বান শুনে তাদের উষ্ণ আবহাওয়াকে শীতল করার জন্য রহমতের বর্ষণ করলো। কিন্তু তারা তা ধরে রাখার জায়গা না রাখার কারনে তা অভিশাপ রুপে দেখা দিল। কিন্তু প্রার্থনাকারীরা বুঝতেই পারলো না তারা কি ভুল করেছে।।

প্রসঙ্গে বিডিজবস.কম এ চাকুরী না পাওয়া


প্রসঙ্গে বিডিজবস.কম এ চাকুরী না পাওয়া
পড়াশুনা শেষ করে চাকুরী পাওয়া সবার আশা, কিন্তু পড়াশুনা শেষ করে দেখা যায় নিজেদের বড় ভাই-বোনেরা পড়াশুনা শেষ করে চাকুরী খুজে পাচ্ছে না। সেখানে আমাদের সিরিয়াল আরে লম্বা। তার উপর কারো কারো মামা-খালু-দুলাভাই থাকে না। তারা কিভাবে চাকুরী পাবে!!! তো চাকুরীর বাজার হয়ে গেল মন্দা। মানে আপনার মামা-খালু লাগবে এবং তারা আপনার ভালো দিক বিভিন্ন মাধ্যমে বলে কয়ে আপনাকে একটা কেরানীর!! চাকরী ধরিয়ে দিবে তাতে যদি আপনার আয় রোজগার হয় এবং বিবি-বাচ্চাদের নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে জীবন ধারণ করে থাকতে পারেন। আচ্ছা আপনার তো মামা-খালু নাই তো এখন কি করবেন। আপনাকে মামা-খালু বানাতে হবে মানে যেহেতু তারা নাই এবং তা বানানো সম্ভব না তাই মামা-খালু যা করে তার মত একটা ওয়েব সাইট হলো বিডিজবস সহ অন্যান্য জব পোর্টাল। মামারা আপনার সব কিছু জানেন এবং তা তাদের মাধ্যমে তা প্রচার করে আপনার জব জুটিয়ে দেন। তবে জব পোর্টাল গুলো যেহেতু আপনার আপন মামা নয় তাই এই মামাকে আপনার যত ভালো দিক, কাজের অভিজ্ঞতা, ট্রেনিং, এত বছর পড়ালেখা করে কি কি শিখলেন সব কিছু বলে দিতে হবে। জব  পোর্টালগুলো আপনাকে সব ধরণের ফরম দিবে ফিলাপ করতে, সবগুলো বুঝে বুঝে ফিলাপ করলে কোন চাকুরী দাতা আপনার সিভি দেখতে পারে। হা, দেখতে পারে যদি সিভি পরিপূর্ন হয়, নতুবা চোখের পলকে সিভি ডিলিট করে দিবে।
জব সাইটে আপনার সিভি কে বানাবে?
    আপনি নিজে বানাবেন, পারেন না!! তাহলে চাকুরী করবেন কিভাবে? আপনাকে দিয়ে চাকুরী হবে না, আপনি আরো বড় কিছু হবেন তবে পড়ায় মন দিন। আর যদি চাকুরী করতেই হয় তবে মোবাইল কম্পিউটারে বসে জব সাইটে লগইন করে সিভি আপডেট করতে থাকেন, একদিনে সম্ভব না হলে প্রতিটি ফিল্ড দেখে দেখে গুগুলে সার্চ দিয়ে বুঝে বুঝে ফিলাপ করেন। যদি বলেন বুঝেন না, তবে বলব তবে ফেবু ক্যমনে চালান? ফেবু যেমনে চালান সেরকম কইরাই জব পোর্টাল গুলা চলে। তবে ফেবুতে পাগল-ছাগল পাবেন তবে এখানে পাবেন আপনার কাঙ্খিত চাকুরী। তাই কয়েক ঘন্টা সময় নিয়ে আপনার প্রফাইল পূরণ করুন এবং সে অনুযায়ী কোন জব সার্কুলার হলে তাতে আবেদন করুন।
আপনার সিভিতে কি কি থাকবে?
১. ক্যারিয়ার অবজেক্টিভ: মানে আপনি কোন পোষ্টে জব করার মত দক্ষতা আছে তা উল্লেখ করে দুই লাইন লিখবেন, লিখতে না পারলে গুগুলে সার্চ দিন অনেক অনেক পাবেন এবং তা পড়ে নিজের মত দুই হা দুই লাইন লিখেন। যদি বলেন পারবেন না তাহলে এত পড়া লেখা করে কি লাভ হইলো যে আপনি দুই লাইন লিখতে পারেন না!!
২. ক্যারিয়ার সামারি: এটার মানে আপনি এই পর্যন্ত কতগুলো জব করছেন, কি কি কাজ করছেন এবং কাজ করতে কি কি শিখছেন এবং টোটাল কত বছর কাজ করছেন। তাই এখানে এমন কিছু লিখবেন যাতে আপানার ক্যারিয়ার অবজেক্টিভের সাথে মিল থাকে। যেমন: আপনার যদি গার্মেন্টেসের বাস্তব অভিজ্ঞতা চার বছরের থাকে এবং কম্পিউটারের কাজ জানা ও পারা সত্বেও কোন কাজ করা সুযোগ না থাকে এবং আপনি যদি কোন অফিস সহকারী পদে যোগ দিতে চান তবে উক্ত গার্মেন্টেসের অভিজ্ঞতাই দিন তবে পোস্ট চেঞ্জ করে অফিস সহকারী লিখে সিভি আপডেট করুন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। কারণ সিভি দেখে চাকুরী দাতা আপনাকে কল দিবে এবং প্রথমেই পিসির সামনে বসিয়ে দিবে। তাই সাবধান।
৩. ট্রেনিং ডিটেইস: শিক্ষা জীবনে আপনি কোন না কোন ট্রেনিং নিয়েছেন হয় সেটা ১ঘন্টার বা ৩ মাসের বা ৬ মাসের সেটা উল্লেখ করুন। এবং কি কি শিখতে পারছেন তাও উল্লেখ করুন। যদি একান্ত কোন ট্রেনিং না থাকে আজই কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে বেসিক কম্পিউটার শিখে নিন।
৪. একটিভিটি: অনেকেই ফেবুতে গ্রুপ চালিয়ে অনেক মহৎ কাজ করে থাকে এতে তারা অনেকেই এডমিন, মডারেটর থাকে। যদি কাজগুলো রক্তদান, দুস্থদের সাহায্য, সচেতনা ইত্যাদি সামাজিক কাজ করে থাকেন তবে তার ডিটেইলস উল্লেখ করুন।
৫. অর্জন: প্রতিটি সার্টিফিকেট পরিক্ষায় কি কি শিখতে পারছেন তা উল্লেখ করুন, যেমন আমি আমার সিভিতে SSC তে লিখেছিলাম এ্যাডুকেশনাল ফান্ডামেন্টাল, তাতে এক ইন্টারর্ভিউতে আমার খুব প্রসংসা করলো 😊 তারপর ভাবা শুরু করলাম তারপরের গুলোতে কি কি লেখা যায় এবং কি কি শিখেছিলাম সব লেখার পর যেখানেই যাই শুধু বেতন নিয়া কথা হয় আর কিছুই জিজ্ঞাসা করে না।
৬. রেফারেন্স: আপনার পরিচিত সর্বশেষ টিচার না থাকলে অফিসার বা ম্যানেজার কোন পরিচিত বা আত্মিয়ের তথ্য দিতে পারেন এক্ষেত্রে তাকে অবশ্যই জানাবেন যে আপনি তার নাম রেফারেন্স হিসেবে আপনার সিভিতে দিচ্ছেন।


মামি আইলো লাঠি নিয়া পালাই পালাই এর ব্যাখ্যা

তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা দিলো দুধভাত হাত ডুবিয়ে খাই!! মামি আইলো লাঠি নিয়া পালাই পালাই :(

 

আসুন উপরোক্ত অনেক পুরাতন বাক্যটির ব্যাখ্যা করা যাক। আমারা অনেকেই মুখে মুখে বলি “মামা বাড়ির আবদার পাইছো” এ কথার মাধ্যমেই বোঝা যায় যে মামার কাছে যা চাওয়া হোক না কেন সে একটা ব্যাবস্থা করবেই। তার মানে যখন কোন ব্যাক্তি কোন কথা বা আবদার কারো কাছে উপস্থাপন করতে পারেনা তখন তারা তাদের মামার কাছে তা জানায় বর্তমান ভাষায় মামার কাছে তারা শেয়ার করে। মামারা হলো তাদের ভাগিনার/ভাগিনি কাছে অনেক কাছের  একজন। এবং ভাগিনারা মামার কাছে অতি আদরের হয়ে থাকে। এক্ষেত্রে কোন ভাবে যদি কোন মামা তার ভাগিনার কাছে বা ভাগিনা তার মামার কাছে বেদনার কারণ হয়ে তবে সে মামা/ভাগিনার মত অভাগা আর কেউ নাই, আর এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে মামিদের প্রতি সকল ভাগিনারা আলচ্য বাক্যের মত হয়ে থাকে। মামিদের সম্পর্কে কিছু লিখতে পারবনা যদি মামি দেখে তাহলে আমি শ্যাষ। যাই হোক, আমার ব্যাখ্যা এখানেই শেষ।

realme Buds Free Earphone