Search This Blog

Showing posts with label মানিব্যাগ. Show all posts
Showing posts with label মানিব্যাগ. Show all posts

মানিব্যাগ


ছোট একটা মানিব্যাগ, ছোট বলতে ছোটরা যে মানিব্যাগ ব্যবহার করে সেগুলো। ক্লাস এইটে পড়া অবস্থায় শিশু থাকলেও যথেস্ট বড় হবার পরেও আমার মানিব্যাগ ছিলো না(মানি থাকে না, তার উপর ব্যাগ)। এই নিয়ে কোন আপসোস আমার না থাকলেও আমার ক্লাসের কিছু স্মার্ট বন্ধুরের ছিলো। আমার কাছে মানিব্যাগ বোঝা লাগত তা ছাড়া কিছু টাকা রাখার জন্য মানিব্যাগের কি দরকার!!
দুপুর বেলা হঠাৎ একটা পরিচিত মুখ Md Motin Motin fb.com/mdmotin.motin.52090 চিনতে পারলাম, দুপুরে খাবারের পর আমাদের পুকুর পাড়ের মাঠে., তারো একই সমস্যা ’’তোর মানিব্যাগ নাই’’
না কেন?
’’আচ্ছা আমারটা রাখ’’
মানে!
’’আমি আরেকটা কিনমু এইটা তুই রাখ’’
ছোট একটা মানিব্যাগ থেকে সে একব্যাগ কাগজ আর কিছু টাকা বের করে আমাকে তার মানেব্যাগ হস্তান্তর করলো।
যেহেতু মানেব্যাগ আমার কাছে বোঝা লাগে তাই তা বাসায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতো, একদিন মানিব্যাগটাকে চিনতেই পারলাম না, কারন ময়লায় বোঝাই যায় না সেটা মানিব্যাগ। সার্প এক্সেল দিয়ে ধুয়ে রোদে শুখালাম তার পর কিছুদিন ব্যবহার করতে করতে অভ্যস্ত হযে গেলাম যদিও তারা সবাই বলে এতো ছোট মানিব্যাগ!!!
ক্লাস এইটে পাওয়া মানিব্যাগ যেদিন থেকে ব্যবহার করছি কত জনের কাছে শুনেছি ‘’ এত ছোট মানিব্যাগ!’’
:(
সেদিন বাসায় এসে সব পকেট থেকে বের করলেও মানিব্যাগটা বের করতে না পেরে ভাবলাম হয়ত ভুল করে নেইনি, কিন্তু তা আসলে অন্যের হাতে চলে গেছে। ১৪ বছর কিভাবে চলে গেল..

realme Buds Free Earphone