Search This Blog

Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

বাজে গ্রুপ থেকে পোস্ট আসা বন্ধ করবেন যেভাবে || How to leave from faceboo...

ইচ্ছা না থাকা সত্ত্বেও ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা যুক্ত হয়ে যাই আর সে সব গ্রুপ যদি ফালতু টাইপের হয় তাহলে তো কথাই আলাদা। যত্তসব ফালতু পোস্ট আসতে আসতে টাইমলাইন ভরে যায়। এসব থেকে মুক্তি পেতে হলে জাস্ট সে সব গ্রুপ থেকে লিভ নিন বা বের হয়ে আসুন। দেখবেন আর কোন পোস্ট আসবে না। যদি এমন হয় কোন অজানা ফ্রেন্ড আপনাকে বারবার সে গ্রুপে আপনাকে এড করে নিচ্ছে তাহলে তাকে আনফ্রেন্ড করে দিন।

How to report on Facebook.. || ধর্মীয় আঘাতযুক্তপোষ্ট রিপোর্ট করুন।

ধর্মীয় আঘাতযুক্ত পোস্ট আপনার সামনে এলে লাইক কমেন্ট বা কোন রকম রিয়্যাক্ট দিবেন না। কারণ এ সকল পোস্ট বেশির ভাগই ফেকই আইডি বা হ্যাকড আইডি থেকে পোস্ট করা হয়। এতে আপনি কোন রিয়্যাক্ট দিলে তা আরো বেশি ছড়ায়। তো এমন একটি হিংসাত্মক পোস্ট ছড়াতে আপনি সাহায্য করলেন, না জেনেই শুধু মাত্র একটি লাইক বা কমেন্টের মাধ্যমে। তাই কোন পোস্টে যখন ধর্মীয় আঘাত আসে তখন তা এড়িয়ে যাবেন এবং একটু কষ্ট করে রিপোর্ট করে দিবেন যাতে ফেসবুকের কর্মকর্তারা তা দেখতে পায়। তারা এসব পোস্ট সরিয়ে ফেলবে এবং কোন অনাকাঙ্খিত অঘটন ঘটার আগেই তা সমাধান হয়ে যাবে।

How to Two Factor Security Login on FaceBook for lifetime security hack ...

ফেসবুকে দুটি পাসওয়ার্ড দেয়ার সিস্টেমটা অনেক উপকারী। এত প্রথম পাসওয়ার্ড হ্যাক হলে বা অন্য কেউ জেনে গেলেও সে লগইন করতে পারবে না কারণ এরপর মোবাইলে একটি পাসওয়ার্ড আসবে যা অন্য কারে পক্ষে দেয়া সম্ভব না। এতে ৬ ডিজিটের একটি কোড থাকে যা কেবল একবারই ব্যবহার করা যায়্। এই কোডটি ব্যবহারকারী যে মোবাইলে সেট করতে চায় সে সেট করে নিতে পারবে। এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে করতে পারবে।

অকেজো হতে চান তাহলে এ লেখাটি পড়ুন।

আপনাকে ভাবতে ভুলিয়ে দিবে আমার লেখা, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে স্ক্রল করে নিচে চলে যান, এবং আমার লেখার বাকি অংশটুকু পড়ুন আর নাই পড়ুন আপনি অন্য কারে লেখা বা ছবি দেখবেন, বড়জোড় আপনি ভালো কেন বক্তৃতা শুনতে পারেন বা যাই করুন, আপনি যতক্ষন স্ক্রল করে নিচে যেতেই থাকবেন আপনার ভাবনার শক্তি কমতে কমতে শূণ্যে কোঠায় চলে আসবে।
হ্যা, আমি ফেসবুক ইউটিউবে দীর্ঘক্ষণ ধরে থাকা আপনাকেই বলছি, আপনি কোন প্রয়োজনীয় তথ্য খোজা ছাড়া যতক্ষন শুধু স্ক্রল করে নিচে যেতেই থাকবেন ততই আপনার উদ্ভাবনী শক্তি কমতে থাকবে। তাহলে কি করবেন, হ্যা, আপনার নোটিফিকেশন চেক করুন, আর ইনবক্স চেক করুন, কোন কাজ না থাকলে ছোট আকারের বই, বা কোরানের অর্থ পড়তে বসে যান, যা ভাবছেন তা কিছুতে লিখে রাখুন, কাগজ না থাকলে মোবাইলে একটা নোট নেবার অ্যাপস নিন, বা ম্যাসেজ অপশনে লিখে রাখুন, ডাইরিতে লিখুন। তবে বেশি করে পড়ুন, কি পড়বেন তা কেবল আপনি যে কোন কিছু পড়তে শুরু করলেই বুঝতে পারবেন।
যেমন আপনি পেপারের সম্পাদকীয় পেজ পড়তে পারেন, কোরানের অর্থ এবং ব্যাখ্যা পড়তে পারেন, বাসায় থাকা পুরানো বই, যে বই গুলো পড়ছেন তাও পড়তে পারেন। বই পড়লেই কেবল আপনার উন্নতি হবে, সেটা হবে মানসিক এবং অর্থনৈতিক, স্ক্রল করে এতবড় লেখা আপনাকে আরেকটু বিশাদে আচ্ছন্ন করে দিবে, আপনি হয়ত ভাববেন কোন ফানি ভিডিও দেখি, কোন লাভ নেই, যতই স্ক্রল করে যান আপনি বিশাদের আচ্ছন্ন থেকে রেহাই পাবেন না। আপনাকে বই পড়তেই হবে।

realme Buds Free Earphone