Search This Blog

বেসিক কম্পিউটারে আমি কি কি শিখব বা কি কি শেখানো হয়?



বেসিক কম্পিউটার

বেসিক কম্পিউটারে আমি কি কি শিখব বা কি কি শেখানো হয়?

কম্পিউটার
১। কম্পিউটার কিভাবে অন, অফ করে।
২। রিফ্রেস কি, লেফট-রাইট বাটন এবং স্ক্রল বাটন কি কাজ করে।
৩। ফোল্ডার কি এবং কিভাবে তৈরী করে।
ওয়ার্ড
১। ফাইল কি, এমএস ওয়ার্ড কি?
২। ইংরেজি টাইপ, বিভিন্ন রকমের সিভি লেখা
৩। বিভিন্ন রকম ফরম বানানো সহ সরকারী চাকুরীর ফরম বানানো
৪। বাংলা টাইপ, ডকুমেন্ট সেভ, প্রিন্ট এবং নিজস্ব ফোল্ডারে তা সেভ করা।
এক্সেল
১। সেল, সেল এড্রেস, কলাম, রো চেনা।
২। যোগ, বিয়োগ, গুন, ভাগ, গড়, শতকরা নির্ণয় করা
৩। সাম, সামইফ, ইফ, কাউন্ট, কাউন্ট ইফ এর ব্যবহার
৪। বিভিন্ন ফরম বানানো,
৫। সেলারি শিট, ওয়েজ শিট, বিদ্যুৎ বিল বানানো।
৬। শিট নির্দিষ্ট পেজের চেয়ে বড় হলেও ফিক্সড করে প্রিন্ট করা।
৭। ফাংশনের কাজ শেখা চালু রাখা।
পাওয়ার পয়েন্ট
১। স্লাইড সম্পর্কে পুরো ধারণা, স্লাইডের আকার নিয়ে পুরো ধারণা।
২। কোন অবজেক্টকের এনিম্যাট করা।
৩। অবজেক্টকে এনিম্যাট দিয়ে আনা এবং রিমোভ করা।
৪। স্লাইড এনিম্যাট করে আনা এবং রিমোভ করা।
ইন্টারনেট
১। মেইল এড্রেস তৈরী করা, লগইন, মেইল সেন্ড
২। ফাইল এটাচ করে মেইল সেন্ড, ইনবক্স চেক, সেন্ড বক্স চেক, ড্রাফট, রিপ্লাই।
৩। ফাইল ডাউনলোড, চেক, মোভ।
৪। গুগলে ইনফো সার্চ।
ট্রাবলশুট
১। কম্পিউটার অন কিন্তু মনিটরে কিছু না দেখালে ঠিক করা।
২। সিস্টেম ইউনিটে টুট টুট শব্দ বন্ধ করা।
৩। কোন সফটওয়্যার কাজ না করলে তা আন-ইন্সটল করে নতুন করে ইন্সটল করা।
৪। উইন্ডোজ সেট-আপ, এবং সফটওয়্যারের বিভন্ন সেটিং দেখা।
কোথায় শিখবেন?
* যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিখতে পারেন কারণ এখানে কোয়ালিফাইড টিচার থাকে, তবে বেসরকারী যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবার আগে আলোচিত বিষয়গুলো শিখাবে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন।
দায়িত্ব
* সব প্রতিষ্ঠানই ঠিক মত শেখায় তবে আপনাকে সিরিয়াস হতে হবে, নোট নেবার মন-মানসিকতা বাদ দিয়ে নিজে নোট করার অভ্যাস করতে হবে।

শর্টকাট শর্টহ্যান্ড

দ্রুত নোট করার জন্য শর্টহ্যান্ডের ব্যবহার করা হলেও অনেক সময় দেখা যায় শর্টহ্যান্ডে লেখা চিহ্নটি বেশ বড় হয়। যা শর্টহ্যান্ডে দ্রুত নোট নেবার কৌশলের বিপরীত। তাই এ সকল শব্দ দ্রুত নোট করার জন্য পুরো উচ্চারণের বদলে তিনটি মৌলিক অক্ষর বা সংক্ষিপ্ত রুপের সাংকেতিক চিহ্ন লিখে নোট করতে হয়। যেমন: “বাংলাদেশ” এটির তিন অক্ষক “বদস” দুই অক্ষর BD এরপর “খলিল” এর “খলল” এমন অনেক শর্ট করে শর্টহ্যান্ড লিখে নোট করা যায়। অবশ্যই অনুবাদের সময় সঠিকভাবে অনুবাদ করবেন।

Bangladesh এর বদলে যদি BD লেখা হয় তাহলে তো আমরা বুঝি এটা বাংলাদেশ। নিচের ছবি দেখুন।

এখানে শটহ্যান্ডে লিখলে কেমন হয় আর শর্টকাটে লিখলে কেমন হয়। যদি শর্টহ্যান্ডে লিখলে বড়ই হয় এবং সময় বেশিলাগে তাহলে শর্টহ্যান্ড শিখে লাভ কি!!! তাই শর্টকাটে শর্টহ্যান্ড লেখার অভ্যাস রাখতে হবে। এটি সম্পূর্ন এবং অনেকটাই আপনার উপর নির্ভর করে। যেমন গাজীপুরকে আপনি গজপর লিখতে পারতেন তবে পরে অনুবাদ করার সময় অবশ্যই গাজীপুর লিখতে হবে। 

!! ব্লোগের কমেন্ট নোটিফিকেশন আমার কাছে পৌছাতে ব্যার্থ হয়, তাই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করুন।।

শর্টকাট শর্টহ্যান্ড প্রাকটিস ভিডিও দেখুন এখানে।

শিটটি দেয়া হল আপনাদের প্রাকটিসের জন্য।


শর্টহ্যান্ড বা সাঁটলিপি কি, কিভাবে, কেন, কোন কাজের,কোথায় ইত্যাদি

শর্টহ্যান্ড বা সাঁলিপি 

শর্টহ্যান্ড বা সাঁটলিপি কি? কোন কোন কাজে লাগে? কোথায় কাজে লাগে? কিভাবে শিখব? কেন শিখব? কিভাবে লিখে? শর্টহ্যান্ডের সাথে কম্পিউটারের সম্পর্ক  কী? শর্টহ্যান্ড থেকে অনুবাদ এটা কি?

উপরের প্রশ্নগুলোর উত্তর নিচে পর্যায়ক্রমে আলোচনা করছি।

কমেন্টে প্রশ্ন করলে ব্লোগের নোটিফিকেশন আমার কাছে আসতে ব্যর্থ হয়, তাই  ইউটিউবের ভিডিওতে কমেন্ট করুন।

১। শর্টহ্যান্ড হলো দ্রুত নোট নেবার কৌশল। মানে কোন এক সেমিনারে আপনি গেলেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বক্তারা বললো তবে তা সাধারণভাবে লেখার মত সুযোগ আপনাকে না দিয়ে অনর্গল বলে গেলেন তারা, আর এত কথা তারা বলছে তা আপনি মনেও রাখতে পারবেন না। এদিকে ভিডিও রেকর্ড করার মত মোবাইল বা সাউন্ড রেকর্ডার নাই আপনার যে তাদের কথা রেকর্ড করে রাখবেন বাসায় গিয়ে আরামে বসে শুনবেন। তাই দ্রুত কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে বক্তার কথা নোট করার কৌশলকে শর্টহ্যান্ড বলে, বাংলায় সাটঁলিপি।
২। দ্রুত নোট করতে, তথ্য গোপন রাখতে, তথ্য আদান প্রদানে তথ্য বেহাত হবার সম্ভাবনা থাকলে শর্টহ্যান্ডে লেখা হয়, যাতে সাধারণ জনসাধারণ বুঝতে না পারে।
৩। একটা সময় সব সরকারি বেসরকরি অফিসে এর দরকার ছিলো, এখন শুধুমাত্র সরকারি মন্ত্রানালয়ে কাজে লাগে।
৪। বাজারে অনেক বই আছে সেখান থেকে শিখতে পারেন, অনেক ট্রেনিং সেন্টার আছে সেখান থেকেও শিখতে পারেন, আর আমার ভিডিও দেখে শিখতে পারেন। তবে আমি খুব সংক্ষিপ্তভাবে শিখাই। ট্রেনিং সেন্টারে তিন মাস সময় নেয় কিভাবে বুঝিনা, হয়ত আমি ট্রেনিং সেন্টর দিলে আমিও  :(  
৫। এখন শুধু সরকারি চাকুরীর জন্যই মানুষ শর্টহ্যান্ড শিখে, তাছাড়া আপনি কাউকে একান্ত কিছু বলতে চাইলে এবং সে কথা যেন ফাস না হয় তাই দুইজন শর্টহ্যান্ড শিখে লেখালেখি করবেন কারো হাতে চিঠি পড়লে বুঝতেই জীবন তামাতামা হয়ে যাবে।  আমি শিখেছিলাম ক্লাসে বসেই, সাচিবিক বিদ্যা নামে আমাদের একটা সাবজেক্ট ছিলো ইন্টারে, পরে আমার এক দূরবর্তী ভাই শিখতে চাইলো মূলত তার উদ্দ্যেশেই ভিডিও করা, পরে অবশ্য আপনারা উৎসাহ দিয়েছেন।
৬। অনেকর ধারণা এটি টাইপ করে লিখে, আসলে এটি হাতেই লিখতে হয়, কারন প্রথমেই বলেছি, আপনি নোট না করে সাউন্ড রেকর্ড করলেও পারবেন শুধু শুধু শর্টহ্যান্ড প্রাকটিস!!
৭। শর্টহ্যান্ডের সাথে কম্পিউটারের সম্পর্ক হলো আপনার হিজিবিজ করে শর্টহ্যান্ড লেখা তো সচিবরা বুঝবে আমজনতা কিভাবে বুঝবে? মনে করেন মন্ত্রী সাহেব কিছু একটা লিখতে বলছে আপনি দ্রুত শর্টহ্যান্ডে নোট করে ফটোকপি করে আপজনতাকে দিলেন কেউ বুঝবে আপনার শর্টহ্যান্ড? তাই কি লিখছেন তা টাইপ করতে হবে, আর টাইপ করার জন্য অবশ্যই টাইপ জানতে হবে, টাইপরাইটার তো এখন নাই তাই বেসিক কম্পিউটার সম্পর্কেও জানতে হবে।
৮। এইতো, একটু আগে বললাম, হয়ত  আপনার কোন সিনিয়র সচিব শর্টহ্যন্ডের মাধ্যমে একটা আদেশ আপনাকে পাঠিয়েছেন  এটিতো আপনাকে বুঝতে হবে, এই বুঝে নেওয়াকেই অনুবাদ বলে। যদি আপানাকে বলে যেটা পাঠিয়েছি সেটা টাইপ করে পাঠান তার মানে লেখাটায় কি লেখা আছে তা বুঝে টাইপ করে পাঠাতে হবে।

শর্টহ্যান্ডের একটি বাক্যোর অনুশীলন যাতে সবগুলো বর্ণ দেয়া আছে

শর্টহ্যান্ড বাংলায় একটি বাক্য যাতে সব গুলো স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণ রয়েছে, সেটির প্রাকটিস  এর শিট দেয়া হল।

প্রাকটিসের ইউডিটব ভিডিও দেখুন এখানে Short Hand Practics Contains all Bangla word শর্টহ্যান্ড প্রাকটিস যেখানে সকল বাংলা অক্ষর রয়েছে


অনুশিলন করার জন্য ফাকা শিটটিও দেয়া হল


মৃত্যুকে সেদিন খুব কাছ থেকে

মৃত্যুকে সেদিন খুব কাছ থেকে দেখলাম, সামান্য কিছুটা অনুভব করেছিলাম আরেকটু হলে পূর্ণ স্বাদ পেতাম তাহলে এ লেখাটা অলিখিত থাকত।
কোন এক বিশ্ব ইজতেমার শেষের দিন মোনাজাতের পর সবাই সবার গন্তব্যের দিকে যাচ্ছিলেন, সবার বাসের পার্কিং ঠিকান সবার জানা। কারো বাস পার্কিং হয়েছে হয়তো তুরাগের এপাড়ে আর তারা ছিলো ওপাড়ে। এমন হবার কারণেই হোক আর অন্য কোন কারণেই হোক কামার পাড়া ব্রিজ পাড়াপাড়ের অন্যতম পথ ছিলো। ভিড় থাকার জন্য আমি জনস্রোতে গা ভাসিয়ে ধিরে ধিরে যাচ্ছি কিন্তু ব্রিজের উপরে ওঠার পরেই দেখলাম ওপাড়ের লোক এপারে আসতে মরিয়া হয়ে যাচ্ছে আমি পিছিয়ে আসতে চাচ্ছিলাম কিন্তু পেছন থেকে যে পরিমাণ চাপ আসছিলো তাতে পেছাতে পারলাম না। স্থির থাকতে চাইলাম আমি শুধু আগাচ্ছিলাম একসময় থেমে গেলাম কারণ সামনে থেকে আরে বেশি চাপ আসছে আমি তখন কিছুটা পিছিয়ে গেলাম তবে নিজের ইচ্ছায় না, প্রবল চাপে। কয়েকটা পিক-আপ আর মাইক্রোবাস ছিলো তারা ব্রেক করে দাড়িয়ে ছিলো তবে দেখলাম সেগুলোর চাকা স্থির থেকে পেছাচ্ছে!!! এবং প্রবল চাপে আমি শ্বাস নিতে পারছিলাম না, কোন এক মূহুর্তে কিছুটা শ্বাস নিলাম তবে আবার সে চাপ এবার শ্বাস ভিতরেই রেখে দিলাম।  এবং দেখলাম এক বয়স্ক লোক তার শ্বাস নেয়া বন্ধ করে দিয়েছে। ভারসাম্যহীন হয়ে যাচ্ছি কারণ শ্বাস না নিচ্ছি না ছাড়ছি, তবে বুঝতে পারলাম পুলিশ ব্যাপারটা ঘটার মিনিট খানের মধ্যেই বুঝতে পারছিলেন তাই ব্রিজে ওঠা বন্ধ করে দিলেন আর আমিও নতুন করে শ্বাস নিলাম এবং খুব ভালোভাবে ব্রিজ পাড় হলাম। আর দেখতে আসলাম সদ্য পৃথীবিতে জন্মে শ্বাস নেওয়া ব্যাক্তিকে, তাকে দেখছিলাম আর ভাবছিলাম সে তার মায়ের পেটে কিভাবে শ্বাস নেয়া ছাড়া থাকল আর আমি এত বাতাসের মাঝে থেকেও কোন এক মূহুর্তের জন্য শ্বাস নিতে পারছিলাম না।।

Shorthand Bangla and English letter introducing With Practics

YouTube

YouTube


ইংরেজিতে শর্টহ্যান্ড প্রাকটিস দেখুন ইউটিউবে যেখানে ইংরেজি  বর্ণমালার সকল বর্ণ রয়েছে  English Sentence Shorthand Practices Part 1


প্রাকটিস শিট
প্রাকটিস করার জন্য ফাকা শিট

realme Buds Free Earphone