Search This Blog

ভেড়া

ভেড়া মানে কারো কাছে এস তার অনুগত হওয়া। আপনার কোন এক দলনেতাকে ভালো লাগতেই পারে এবং তাকে সাপোর্ট করে কিছু করা মানেই আপনি তার কাছে ভিড়েছেন মানে যাকে বলা হয় ভেড়া।
তো ভেড়া কিভাবে এলা, কোন একদিন  একটি ভেড়া ঘাস না খেয়ে গাছের নিচে ছায়া খাচ্ছিলো, সে দেখলো অন্যান্য ভেড়ারা ঘাস এলোমেলো করে খাচ্ছে, মানে এখানে এক কামড় তো আরেক জায়গায় আরেক কামড়। তাই সে একটি থিউরি বানালো, যেমন যদি নিয়ম শৃঙ্খলিত ভাবে ঘাস কোন এক প্রান্ত থেকে খাওয়া শুরু করে তাহলে দ্রুত পেট ভরবে এবং পরে অন্য কাজে মন দেয়া যাবে। এতে প্রডাক্টেভিটি বাড়বে। জাস্ট শুরু হয়ে গেল ভেড়ার ভেড়া হবার গল্প। অনেক ভেড়া সে জ্ঞানী ভেড়ার অনুগত লাভ করে বড় বড় ভেড়া হল, তাদের নিচের গুলো একটু ছোট ভেড়া এভাবে হায়রাক্রির মত ভেড়াদের ক্ষমতা বন্টন করে ভেড়ারা ভেড়ার দল গঠন করল। এতে কিছু কিছু ভেড়ারা তাদের পুরাতন স্টাইলে ঘাস খাওয়া অব্যাহত রাখল। তবে ভেড়াদের সংগঠন দেখে তারা ওল্ড স্টাইল ভেড়ার দল নাম দিয়ে ভেড়ার জন্য ভেড়ার দল গঠন করল। এ দলের নেতা হল পুরাতন স্টাইল অক্ষন্ন রেখে ইতিহাস বজায় রাখা কমিটির প্রধান।
ঘাস খাওয়া নিয়ে এবং পুরাতন স্টাই নিয়ে এই ভেড়াদের দল দেখে কোন এক গাছে বসা ভেড়া নতুন স্টাইলে দল নিয়ে ভেড়া সংগ্রহ করতে শুরু করলো এভাবে পুরা এলাকায় ভেড়া সংগঠন গড়ে উঠলো এবং পুরো দেশে বিভিন্ন বামে বেনামে ভেড়াদের ভেড়া সংগঠন তাদের যাত্রা শুরু করল। কেউ কেউ তাদের কার্যক্রম গাছের গায়ে, পাতায় পাতায় লিখে ছড়িয়ে ছিটিয়ে দিল। তাতে ভেড়াদের ভিড় আরো বাড়লো। এরমধ্যে অনেক ভেড়া পাহাড়ের দেয়ালে, নিজর বাসার দেয়ালে দলের প্রধান ভেড়াদের ছবির সাথে প্রধানের আশেপাশে থাকা নেতাদের ছবি আর্ট করে রাখলো এতে তাদের পদন্নতি হল। এত ঘাস খাওয়ার পদ্ধতিতে যে যাত্রা শুরু হয়েছিলো তা তত দিনে বিলুপ্ত। কারণ এখন আর নীতি দেখলে হবে না পদ দেখতে হবে, ক্ষমতা দেখতে হবে।  কোন ভেড়া কোন দলের এটা বোঝা দায় হচ্ছিল দিন দিন কারণ অনেকগুলো ছোট ছোট সংগঠন। তাই কতোগুলো ভেড়ার দল এই নিয়ে চিন্তা করে ৬ টি দল একত্রে কাজ!! করার সিদ্ধান্ত নেয়, এবং ৬ দলের প্রধান এই কম্বাইন্ড দলের নাম দিলো ছয় দলীয় ঐক্যজোট।  এতে ভেড়াদের অন্যান্য দলের নেতাদের ইমেজের ব্রাইটনেস কমতে থাকলে তারা অনেকে একসাথে আপন শক্তিতে জ্বলে উঠতে চাইলো এবং তাদের নাম দিল বড় ভেড়ার দল এবং তাতে কোন লিমিট থাকলো না।
এত বেশ ভালোই চলছিলো ভেড়াদের ভেড়ার সংগঠন। কিন্ত দলনেতাদের যে মধুর কথা শুনে সব বড় নেতারা দলে ভিড়ে ছিলো তারা দেখলো বড় নেতারা ঘাস না খেয়ে অখাদ্য খেয়ে মাতাল থাকছে, অনেকে পায়ে না হেটে চারপেয়ো কচ্ছপ সহ হাতিকে ব্যবহার করছে। তো কেবল শুরু হল ভেড়াদের ভেড়া বাদ দিয়ে নতুন করে ভেড়া। এতে সমস্যা হল যে ভেড়াদের সদস্য সংখ্যা বেশি তারাই সকল সুবিধা পাবে বাকিরা অনুগ্রহ। এতে ছোট দল গুলো বড় ভেড়াদের দল ভিড়তে লাগল সামান্য ভুষভুষা খেয়ে পড়ে বাঁচার জন্য। আর যখন সকল সুযোগ-সুবিধা পাওয়া অফ হয়ে যায় তখন বিরাট! আন্দোলনের মাধ্যমে তারা বর্তমান বিরাট জোট থেকে বের হয়ে অন্য আরেক জোটে যোগ দিতো নাম মাত্র সুবিধা প্রাপ্তির জন্য।

রুম ছাড়ার ছাড়পত্র

রুমমেট হিসেবে থাকার পর রুম ছাড়ার সময় একটি ছাড়পত্র নেয়া দরকার কারণ যদি কোন কারণে আপনার সাবেক রুমমেটরা আপনার উপর কোন দোষ চাপাতে চায় তাহলে নথিটি কাজে লাগবে। যেভাবে রুম ছাড়ার ছাড়পত্র লিখবেন।

বরাবর,
বাড়ীওয়ালা (নাম লিখবে)  
মাধ্যম বর্তমান রুমমেট  (নাম লিখবেন)
ফ্লাটের নাম, বাড়ীর নাম্বার ও নাম
রোডের নাম, ঠিকানা পুরোটা

বিষয়ঃ রুম ছাড়ার ছাড়পত্র

জনাব আমি আপনার ..ফ্লাটের একজন রুমমেট হিসেবে গত ..মাস ধরে বসবাস করে আসছি। সাম্প্রতি আমারা চাকুরী অন্যত্র হবার কারনে আমাকে উক্ত এলাকায় চলে যেতে হচ্ছে। আমি আপনার বাসস্থানে থাকাবস্থায় সকল পাওনা পরিশোধ করে চলে যাচ্ছি  এমতাবস্থায় কোন প্রকার ঝামেলা এড়ানোর জন্য আমাকে সকল দায়-দেনা মুক্ত করে ছাড়পত্র দেবার জন্য আপনার কাছে অনুরোধ করছি।
অতএব বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত ছাড়পত্র প্রদান করে পরবর্তী কোন বাসায় ভাড়া থাকার জন্য সাহায্য কর বাধিত করবেন।

আপনার নাম
মোবাইল নাম্বার
স্থায়ী ঠিকানা

যদি কোন কারণে ছাড়পত্রে কেউ সাইন করতে না চায় তাহলে ছাড়পত্র নিয়ে কথা বলার সময় সকল কথা আগেথেকে সাউন্ড রেকর্ড করে রাখবেন। তাতে রুম ছাড়ার কিছুদিন পর আপনাকে কেউ কোন দোষারপ করতে পারবে না।

রুমমেট / ভাড়াটিয়া নেবার আগে এবং পরে || রুমমেট হলে করণীয়

মেসে রুমমেট প্রয়োজন এবং বাড়ী ওয়ালার দরকার ভাড়াটিয়া। তবে রুমমেট যদি কোন অঘটন ঘটিয়ে যায় তাকে সহজে খুজে বের করা মুশকিল তেমনি কোন ভাড়াটিয়া কোন অঘটন ঘটিয়ে চলে গেলে তাকে খুজে পাওয়া মুশকিল।

তাই মেসে রুমমেট নেবার আগে (রুমে ওঠার আগে) যে সব বিষয় অবশ্যই মানতে হবে তা হলঃ

১। রুমমেটের বয়স ২০ বা তার বেশি হলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি, ফটোকপিতে লিখে দিতে হবে কোন বিল্ডিংকে কোন তলায় কোন রুমে রুমমেট হিসেবে উঠছে এবং আইডি কার্ডের মত করে সাইন নিতে হবে সাথে তারিখ। এবং অবশ্যই মূল আইডি দেখাতে হবে এবং অনলাইনে ভেরিফাই করে নিতে হবে।
 আইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন এর ফটোকপি মূলকপি দেখে যাচাই করে নিতে হবে সাথে চেয়ারম্যন পরিচয় পত্র নিতে হবে।
২। তার দুটি মোবাইল নাম্বার নিতে হবে।
৩। ২ জন আত্তিয়ের মোবাইল নাম্বার নিতে হবে, এবং ভেরিফাই করতে হবে এবং তাদের ঠিকানা জেনে নিতে হবে।
৪। ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি চাকুরীজীবি হলে প্রতিষ্ঠানের আইডির কপি নিতে হবে।
৫। পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে,  এবং মোবাইলে রুমমেটের ছবি তুলে রাখতে হবে।
৬। এডভান্স ১মাসের ভাড়া রাখতে হবে।

ভাড়াটিয়া নেবার ক্ষেত্রে।

১। পরিবারের অভিবাকের আইডি কার্ড, প্রতিষ্ঠানের আইডি কাড/ব্যবসা হলে ট্রেড লাইসেন্সের কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং সরাসরি তোলা ছবি রাখতে হবে। তবে সন্দেহ হলে সবার আইডির কপি রাখা যাবে।

ভাড়া বা রুমমেট নেবার পর।

মাসে  একাধিক বার সবার বাসায় গিয়ে দেখতে হবে সন্দেহজনক কোন কর্মকান্ড কেউ করছে কি/না। এক্ষেত্রে বাড়িওয়ালা একা না গিয়ে সাথে কাউকে দিয়ে চেক করলে ভালো হয়। তবে শুধুই চোখের দেখা দেখতে হবে কোনভাবেই যেন ভাড়াটিয়াদের প্রাইভেসির উপর আঘাত হানে এমন ভাবে চেক করা যাবে না। শুধু খোজ খবর নেবার জন্য যেভাবে যাওয়া যায় শুধুই সেভাবে।

রুমেমেট হয়ে আসা ব্যক্তির করণীয়

যেহেতু রুম ছেড়ে আসছেন তাই একটি সাদা কাগজে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে রুম ছেড়েছেন তার একটি ছাড়পত্র লিখে রুমমেটদের কাছ থেকে সাইন নিয়ে আসা। যদি এমন মনে হয় যে তারা সাইন দিবে না তাহলে চলে আসার সময় সকল কথাবার্তা রেকর্ড করে নিয়ে আসবেন নিজের সেফটির জন্য। কারণ তারা যদি কোন মিথ্যা অপবাদ দেয় তাহলে ছাড়পত্র বা রেকর্ড আপনার পক্ষে কথা বলবে।

সফলতার সহজ এবং সংক্ষিপ্ত উপায়

স্বাগতম,
সফলতার সহজ এবং সংক্ষিপ্ত পথ অনেক জায়গায় খুজে হয়তো আমার এই ব্লগে এসেছেন নতুবা প্রথমেই আমার এই আর্টিকেল পেয়েছেন। যদি আগে হতাশ হয়ে থাকেন অন্য কোন ব্লগ পড়ে বা কোন মোটিভেটরের কথা শুনে তবে এখানে আপনি পাবেন সফলতার সহজ এবং সংক্ষিপ্ত পথ। তবে চলুন সফলতার পথে, আমরা ধাপে ধাপে এগুবো এবং সফলতার দিকে পৌছাব।


১। বই পড়ুন প্রতিদিন। যে কোন বই। তবে পড়তে হবে ২ঘন্ট একটানা। মানে কোন বিরতি নেয়া চলবে না। তবে প্রকৃতির ডাকে শুধু সাড়া দেয়া যাবে। পানি পান করতে চাইলে অল্প পরিমান করে পান করা যাবে। এই ২ঘন্টায় মোবাইল অফ থাকবে, বাব-মা সহ ইম্পর্টেন্ট পারর্সোনকে বলে রাখবেন যেন দুশ্চিন্তা না করে। তাই এমন ২ ঘন্ট বেছে নিবেন যাতে কোন কল মিস না হয়। তবে মনে রাখবেন আপনি সফলতার দিকে যাচ্ছেন এতে দিনের মাত্র দুই ঘন্টা মোবাইল অফ রাখাটা তেমন কিছুই না।


২। বইয়ের সাজেশন চাইতে পারেন অনেকেই তাই বলছি আপনার হাতের কাছে যে বই আছে আপাতত সেই বই পড়া শুরু করেন। তার পর বন্ধু বান্ধবের কাছ থেকে যেটা সে দিতে সম্মত সেই বইটা এনে পড়ে শেষ করে দিন। তবে মনে রাখবেন কোন দিনও যেন বই পড়া মিস না হয়। মানে প্রতিদিন বই পড়বেন। তাই বাহিরে গেলে ছোট বই নিয়ে যাবেন যাতে পড়া মিস না যায়। 


৩। এত বই পাবেন কোথায়? খুব সহজ আমাদের দেশে বইয়ের দাম খুবই নগন্য আমরা বইয়ের দাম দিতে জানিনা, লেখকদের মূল্যায়ন করতে জানি না ফলে দেখা যায় লেখক কবিরা দিন শেষে বিনা চিকিৎসায় মারা যায় এবং তারা মারা যাবার পরে তাকে স্মরন করি আরো অনেক পরে!! যাই হোক রাস্তাঘাটে ফুটপাতে এবং ভাঙ্গারির দোকানে অনেক পুরাতন বই পাবেন। সেগুলো একটি একটি করে সংগ্রহ করে পড়বেন আর আপনার সংগ্রহে রাখবেন। টাকা না থাকলেই উপরের ধাপ অনুসরন করবেন। আর টাকা থাকলে নিচের ধাপে।

৪। বি.সি.এস কনফার্ম এসব বই পড়তে পারেন। তবে আপনার যদি মুখস্তবিদ্যা থাকে এবং চাকুরী প্রত্যাশা করেন তাহলে বিজ্ঞাপন অনুযায়ী মুখস্ত করুন একটা চাকুরী নিশ্চিত পাবেন। অনেকে সরকারী যে কোন একটি চাকরিকেই তাদের সফলতা মনে করেন। তবে আপনার যদি তা না হয় তবে আপনাকে মুখস্ত নয় শুধুই বুঝে বুঝেই পড়ে যেতে হবে এবং বইগুলো সংগ্রহ করতে হবে।

৫। মাত্র এক মাস এভাবে বই পড়া শেষ করলে বুঝতে পারবেন আপনি সফল হবেন নাকি চাকুরী পেয়ে সফল হবেন।  দ্বিতীয় মাসের শুরুতেই আপনি কোন কোন বই পড়তে হবে জেনে যাবেন এবং এবং আপনার সফলতার বাতাস শরীরে লাগতে থাকবে। থামেন শুধু স্বপ্ন দেখলেই হবে আপনাকে পড়া চালু রাখতেই হবে। এভাবে চলতে থাকবে আপনি এতদিনে বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় পড়া শুরু করেছেন আর আগের দুই ঘন্টায় আপনার পড়ার সীমাবদ্ধতা নাই আপনি দুই এর সাথে কয়েক ঘন্টা গুণ করে পড়ছেন আর আনন্দের সাথে পড়ছেন। 

৬। আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়ত আপনার পড়াশুনা বাধাগ্রস্থ হচ্ছে  এখন কোন সমস্যা নাই আপনি টিউশনি সহ অল্প বেতনে অনেক চাকুরী পাবেন সেখানে কম সময় কাজ করা যায় এমন প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠানে একটা চাকুরী নিন আর পড়াশুনা চালিয়ে যান।

৭। এত পড়ার উদ্দেশ্য হল আপনার মেধাকে বিকশিত করা। আপনি বিভিন্ন সমস্যার সমাধান ভাবতে পারেন এগুলো নিয়ে লিখতে শুরু করেন বিভিন্ন পত্রিকায়। বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে যুক্ত হন। লেখাকে যুক্তিযুক্ত করে বিভিন্ন পেপারে পাঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসা যাওয়া করেন। বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের সাথে কথা বলুন দেখবেন আপনার কোন একটি দিক খুলে যাচ্ছে তবে কোন দিকেই আপনার যেতে মন চাইবে না আপনি শুধু হাসবেন হায় সফলতা তুমি আমার দিকে আসে নাই আমি এখন ভাবছি কোন দিকে আমি সফল হব।

ক্ষুধা

ভেড়ার পালের সাথে আমিও তাদের সাথে যাই তবে ফিরে আসি না। পালের সর্দার বলে নেকড়ে খেয়ে নিবে আমাকে। আমি জানাই নেকড়ে আমাকে খাবে না। সর্দার আমার কথা শুনে হাসে, আমিও হাসি। কারণ আমরা ক্ষুধা নিবারণ করার জন্য ঘাস খাই কই ঘাস তো পালিয়ে যায় না। তাদের অনেককে আমরা এবং আমিও খেয়েছি তারা হয়তো ব্যাথা পেয়েছে কিন্তু পালিয়ে যায় নি। কারণ একজনের জীবন আরেক জনের বৈচিত্র। নেকড়েরা আমাকে খাবে যখন তাদের ক্ষুধা লাগবে। ক্ষুধা লাগলেই তারা আমাকে খাবে নতুবা মানুষের মত জমিয়ে নষ্ট করবে না। তারা এবং আমরা ততটুকুই খাব যতটুকু খেলে আমাদের খুধা নিবারণ হবে। আমরা ঘাস খেয়ে ঘাসের উপর শুয়ে থাকি তখন তো ঘাস খাই না কেবল শুয়ে থাকি কারণ আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে।

মানুষ, শহর এবং পানি

শহর একটি আধুনিক বসবাসের স্থান, এখানে সব পরিকল্পনা করে সাজাতে হয়। কোন কিছু এলোমেলো হলে খেসারত দিতে হয় শহরের সবাইকে। শহরে সব কিছু সহজেই পাওয়া গেলেও প্রাকৃতিক কোন কিছুই খুব সহজে পাওয়া খুবই কষ্টকর। কোন সীমাবদ্ধ স্থানে কিছু সময়ের জন্য থাকা গেলেও নির্দিষ্ট সময়ের ভিতর বের হয়ে আসতে হয় নতুবা দেখা যায় সবই আর্টিফিশিয়াল।
পানি। পানির অপর নাম জীবন। যদিও তার সাথে আরে কিছু আছে। যেমন বিশুদ্ধ বাতাস, আর পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।  পানি ময়লা বা দূষিত করা খবই সহজ। প্রাকৃতিক ভাবে পানি দূষিত হলেও প্রকৃতির রয়েছে বিশাল ফিল্টার। যেমন সে তাপের মাধ্যমে পানিকে বাষ্পে পরিনত করে বিষুদ্ধ বৃষ্টি দেয়, আবার মাটির স্তরে স্তরে ফিল্টারের মাধ্যমে মাটির নিচে বিশুদ্ধ পানি জমা রাখে।
তবে শহরের পানি বিশুদ্ধ করা ক্ষমতা নেই। বিশেষ করে অপরিকল্পিত শহরে এদমই নেই। এর জন্য তাদের দূষিত পানে শহর থেকে বের করে শহরের বাহিরে চলে যাবার ব্যবস্থা করতে হয়।


উপরের ছবির মত প্রথমে ছোট করে (৩ ফুটে ব্যাস) ব্যবস্থা ১০ পরে পর এটা উঠিয়ে ১০ ফুট ব্যাসের ডেন করে যে শহরে উন্নয়নের রোল মডেল করে গড়ে!! তোলা হয় সে শহরে না সরানো যায় পানি আর ফিল্টার হবার প্রকৃয়াতো অনেক আগেই শেষ।
এসব শহরের সাথে কিডনি ফেইল রোগির সাথে তুলনা করা যায়। এসব রোগিরা যেমন শরীর থেকে দূষিত পানি ফেলতে পারে না এবং তা পুরো শরীর জুড়ে অবস্থান করে রোগিকে কষ্ট দেয়, ঠিক তেমনি করে অপরিকল্পিত নগরী থেকে দূষীত পানি বের করা সম্ভব হয় না বলে তার বাসিন্দাদের অপুরনীয় কষ্ট সহ্য করতে হয়।

চা এবং কফি

ছোট বেলায় যখন কফি পান করতাম তখন তেতো স্বাদের জন্য তা বিশ্রী লাগতো, আর এটাই নাকি কফির আসল মজা। তো কফির পাউডার কিভাবে বানায় তা নিয়ে মাথায় আইডিয়া আসলো।
স্টেপ ১। চা পাতা দিয়ে চা বানায় এবং তার রং প্রায় কফির মত।
স্টেপ ২। চা পাতা বেশি দিলে চা তেতো লাগে যেমন কফির স্বাদ সেরকম।

এ দুটি স্টেপ থেকেই নিশ্চই কফি বানানোর আইডয়া কফি বানানেওয়লাদের মাথায় আসলে তারা  যেভাবে কফি বানায়।
 স্টেপ ১। চায়ে অনেক গুলো চা পাতা দেয়।
স্টেপ ২। জ্বাল দিয়ে শুখিয়ে পাউডারের মত বানিয়ে বলে  এটা কফি।

এত স্টেপ পাড় হয়ে কফি আমাদের কাছে আসে তাই কফির দাম বেশি। আর আমরাও একটু চা-পাতা বেশি দিলেই তো কফি হয় শুধু শুধু বাড়তি টাকা গুনি।

যাই হোক কফির আলাদা গাছ হয় তা থেকে ফল হয় সেটি অনেক প্রসেসের পর কফি পাউডার হিসেবে আমাদের কাছে আসে যার এক কাপ=তিন কাপ চা (মানে আমার আইডিয়া কফির প্রায় কাছাকাছি)

realme Buds Free Earphone